অবশেষে শুরু হচ্ছে এফডিসির ট্যালেন্ট হান্ট

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৫:০৩আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৯:৩৭

মিশা সওদাগর ও মান্না। অপেক্ষা পরের জনের চলতি বছরের প্রথম থেকে শোনা যাচ্ছিল বিএফডিসিতে আবারও শুরু হচ্ছে নায়ক-নায়িকা খোঁজার প্রতিযোগিতা ‘নতুন মুখের সন্ধানে’।


সবকিছু গুছিয়ে দীর্ঘ ২৭ বছর পর এটি এখন আনুষ্ঠানিকভাবে আসছে। বিষয়টি নিয়ে আগামী ১৪ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

এটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান গুলজার।

তিনি বলেন, ‘প্রচার স্বত্ব, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বেশ কিছু আনুষঙ্গিক চুক্তির জন্য আমরা কাজ করছিলাম। এগুলো এখন চূড়ান্ত। আগামী ১৪ জুলাই আনুষ্ঠানিক চুক্তি হবে এবং সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

এ পরিচালক আরও জানান, ‘নতুন মুখের সন্ধানে’ প্রচার স্বত্ব থাকছে এশিয়ান টিভির। নতুনদের অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন শুরুর সম্ভাব্য তারিখ ২৯ জুলাই।
‘নতুন মুখের সন্ধানে’ চতুর্থবারের মতো শুরু হচ্ছে এবার। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তিনবার নতুন মুখের এ আয়োজন করেছিল।
এর মাধ্যমেই পর্দায় এসে সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন প্রয়াত নায়ক মান্না। এছাড়া অন্যান্য বছরে এসেছেন দিতি, সোহেল চৌধুরী, মিশা সওদাগর, অমিত হাসান, আমিন খানের মতো তারকারা।
এদিকে প্রথমবারের মতো এ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এতে সহযোগিতায় আছে এফডিসি প্রশাসন।

/এমআই/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প