নেপালে নিহত অজিদকে খুঁজছেন আদিবা

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৬:২০আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৮:৪৫

নাটকের একটি দৃশ্যে জোভান ও তানজিন তিশা

অজিদ ও আদিবার বিয়ে হয়েছিল এক বছর আগে। বিয়ের পরপর তারা হানিমুনে নেপালে যান। সেখানে কোনও একটি পাহাড় থেকে পড়ে মৃত্যু ঘটে অজিদের।
ঠিক এক বছর পর একই দিনে অজিদকে স্মরণ করতে আদিবা উড়ে যান নেপালে। সেই পাহাড়ে ছুটে যান, যেখানে তার স্বামীর মৃত্যু হয়েছিল। ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাহাড় চূড়ায়।
নতুন তথ্য হলো, এরপরই আদিবা নেপালের পথে পথে অজিদকে খুঁজতে বের হন। মনে আশা, যদি অজিদের দেখা পান। কারণ, তার ধারণা অজিদ মরেনি, এখনও বেঁচে আছে!
খুঁজতে খুঁজতে ঠিকই একদিন পেয়ে যান অজিদকে! সঙ্গে তার বিয়ে করা নতুন স্ত্রী নেপালের মেয়ে সাবিনা খানালকেও! অজিদের মুখোমুখি দাঁড়ান আদিবা।
শুরু হয় নতুন এক টানাপড়েনের গল্প। এমন গল্প নিয়ে নেপালে নির্মিত হলো ‌‘খুঁজে ফিরি আপনায়’। আহসান আলমগীরের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। আর এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও তানজিন তিশা।
১৪ জুলাই রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তানভীর, প্রসূন আজাদ, আসিফ নজরুল, নেপালের অভিনেত্রী সাবিনা খানাল প্রমুখ।
বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প