বিয়ে প্রসঙ্গে ভক্তের প্রশ্ন, শাহরুখের জবাব

বিনোদন ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ১৭:৫১আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:২৮

পুরনো ও নতুন ছবিতে শাহরুখ-গৌরি

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন বিভিন্ন দেশের তারকাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বলিউড বাদশা শাহরুখ খানকেও এই ব্যাপারটি টেনেছে। ভক্তরাও সুযোগ পেয়ে তাকে কিছু দারুণ, চতুর ও অদ্ভুত প্রশ্ন করেছেন।
সেগুলোর মধ্যে একটি প্রশ্ন চলে এসেছে খবরের শিরোনামে।
সুপারস্টার শাহরুখের কাছে একজন ভক্ত জানতে চেয়েছেন, অল্প বয়সে কেন বিয়ে করেছেন? মাত্র ২৬ বছর বয়সে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি। তার উত্তর, ‘ভাই, ভালোবাসা আর ভাগ্য যেকোনও সময় জীবনসঙ্গী মিলিয়ে দিতে পারে। গৌরিকে পেয়ে আমার কাছে দুটোই অল্প বয়সে এসেছে।’
উত্তরটা শুনে শাহরুখের সহধর্মিণী গৌরি খান হয়তো লজ্জায় লাল হয়ে গেছেন! ভালোবাসার মানুষের কাছ থেকে এমন কিছুই তো শুনতে চায় সবাই।
গৌরির সঙ্গে ছয় বছর প্রেমের পর ১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ। ১৯৯৭ সালে তাদের প্রথম ছেলে আরিয়ানের জন্ম হয়। এরপর ২০০০ সালে সুহানা ও ২০১৩ সালে ছোট ছেলে আবরাম জন্মগ্রহণ করে।
সম্প্রতি গৌরির সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেন শাহরুখ। গত পাঁচ বছর ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা কোনও ছবি পোস্ট করেননি। এর কারণ সেলফির ক্যাপশনে জানিয়ে ৫২ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘কয়েক বছর পর আমাদের একসঙ্গে তোলা ছবি শেয়ার করার অনুমতি দিয়েছে আমার স্ত্রী। তার মনটা বড়!’
এ বছরের ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখের নতুন ছবি ‘জিরো’। আনন্দ এল রাইয়ের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।
শাহরুখের হাতে আরও আছে নভোচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’। এটি মুক্তি পাওয়ার কথা ২০১৯ সালের ডিসেম্বরে।

/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প