গানের খেয়ার আয়োজনে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী

বিনোদন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১১:১৯আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৮:১৩

গানের খেয়ার আয়োজনে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী

আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী’ পালন করলো সাংস্কৃতিক সংগঠন গানের খেয়া।
১৬ জুলাই সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘তোমারে করি আহ্বান’ শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। যার শুরুতেই ছিল আলোচনা। এতে প্রধান আলোচক ছিলেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক সংগঠনের সভাপতি স্বপন কুমার দাস।

আলোচনা শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। এতে স্বপন কুমার দাস পরিবেশন করেন ‘আজ মধুরও বাঁশরী বাজে’ ও ‘ফুল ফুটিয়ে গেলে চলে’ শিরোনামের দুটি নজরুলগীতি। শিল্পী অপর্ণা খান পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘এসো হে জ্বেলে দিয়ে যাও’ এবং নজরুলগীতি ‘খেলিছে জলদেবী’ শিরোনামের দুটি গান। এরপর সেলিনা আফরোজ পরিবেশন করেন নজরুলের ‘খেলিছো এ বিশ্ব লয়ে’ এবং ‘জাগো অনশনে বন্দি’ শিরোনামের দুটি গান।

এছাড়াও দীপ্তি চৌধুরী পরিবেশন করেন রবীন্দ্রনাথের ‘নিশিত রাতের বাদল ধারায়’ ও নজরুলের ‘চোখের আলোয় দেখেছিলাম’, রেজাউল করিম হিটলু গেয়ে শোনান রবীন্দ্রনাথের ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ ও ‘একটুকু ছোঁয়া লাগে’ এবং মোসলেমা আক্তার গেয়ে শোনান নজরুলের ‘যাক না নিশি গানে গানে’।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প