যাপিত জীবনের গল্পে প্রভা

বিনোদন রিপোর্ট
১৭ জুলাই ২০১৮, ১৭:৩০আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৮:২৫

নাটকের একটি দৃশ্যে সাদিয়া জাহান প্রভা যাপিত জীবনে কখনও কখনও শুধু যাপনটাই থাকে, জীবনটা আর থাকে না। এমনই গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘কুয়াশায় ঘেরা’।
এর গল্পটা এমন—আইরিন আর রেজা তাদের সংসার জীবন শুরু করে আজ থেকে ৯ বছর আগে। তারও আগে তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। ৯ বছরের সংসার জীবনে যুক্ত হয়েছে একমাত্র কন্যা নীল। কিন্তু তাদের বর্তমান যাপিত জীবন বেশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। চলছে নিয়মিত ঝগড়া। তাদের মধ্যে এখন কেবল যাপনটাই আছে, জীবনটা আর নেই।
রেজার মনে হয় জীবনটাকে নতুনভাবে ভাবা হোক। এই ভেবে তার অফিস কলিগের সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দেন। অন্যদিকে আইরিনের সঙ্গে পরিচয় হয় এক ফটোগ্রাফারের। সে নীলের কিছু ফটোশুট করে। শুরু হয় তাদের সংসার জীবনের আরেকটি গল্প।
আরেকটি দৃশ্যে প্রভা ও নাঈম নাটকটিতে আইরিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর রেজা চরিত্রে এফ এস নাঈম। বিভিন্ন চরিত্রে আরও আছেন মাজনুন মিজান, শ্যামস সুমন, পরিনীতা আলো, স্বাধীনতা প্রমুখ।
গৌতম কৈরীর চিত্রনাট্য নিয়ে ‘কুয়াশায় ঘেরা’ নির্মাণ করেছেন ইয়ামিন জুয়েল। হাবিবুর রহমান হাবিব প্রযোজিত এ নাটকটি প্রচার হবে ২০ জুলাই রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে।

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প