একইসঙ্গে নির্মাণ ও অভিনয়ে

বিনোদন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ০০:০৪আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৮:৪৪

শুটিংয়ের ফাঁকে খন্দকার ইসমাইল ও ঊর্মিলা শ্রাবন্তী কর উপস্থাপক হিসেবেই পরিচিত খন্দকার ইসমাইল। তবে মাঝে মধ্যে অভিনয়ও করেন।
প্রায় ২০ বছর পর গত মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামে একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন তিনি।
এবার অভিনয় করলেন একটি টেলিছবিতে। এর নাম ‘সেই চোখ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নতুন খবর হলো, অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন খন্দকার ইসমাইল।
এতে চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু।
অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে খন্দকার ইসমাইল বললেন, ‘আগে থেকে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে। এবার সেই অভিজ্ঞতা টেলিছবিতে কাজে লাগিয়েছি। গতানুগতিক কোনও গল্পর ছবি এটি নয়। দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন।’
তিনি জানান, সদ্য নির্মিত এ টেলিছবিটি শিগগিরই প্রচার হবে বেসরকারি একটি টিভি চ্যানেলে।
খন্দকার ইসমাইল বর্তমানে এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’, ‘ঈদের বাজনা বাজেরে’ এই দুটি অনুষ্ঠান তিনি নিয়মিত উপস্থাপনা করছেন।
প্রসঙ্গত, খন্দকার ইসমাইল ১৯৯১ সালে ড. ইনামুল হকের লেখা ‘শ্রাবণে বসন্ত’ নাটকে প্রথম অভিনয় করেন।
পরবর্তীতে ‘দ্বিতীয় পরমায়ু’, ‘অরণ্যে রোদন’ ও ‘সময় বহিয়া যায়’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। 

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প