বোবা প্রেমের গল্প ‘নিঝুম দুপুর’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৫:০০আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৮:৪১

ভিডিওর একটি দৃশ্যে মডেল জাহারা ও আলিফ মেয়েটা বাকপ্রতিবন্ধী। অথচ তার চোখের ভাষার প্রেমে পড়ে গেছে এক বেকার যুবক! মেয়েটার বাবার শত আপত্তিতেও ঘর ছেড়েছেন দুজনে, নিজেদের একটা ঘর গড়ার প্রত্যয়ে।
এমন আবেগী গল্পে সাজানো হয়েছে ‘নিঝুম দুপুর’ গানের ভিডিও। এতে বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতার প্রথম রানারআপ জাহারা মিতু। আর তার প্রেমিক হয়েছেন মুশফিক খান আলিফ। ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর সেহজাদ।
১৯ জুলাই রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই মিউজিক ভিডিওটি। গানটির কণ্ঠশিল্পী আরিয়ান মির্জা। মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন জেডএইচ বাবু।
গান-ভিডিওটি প্রসঙ্গে সুরকার নাজির মাহমুদ বলেন, ‘আরিয়ান গাইতে জানে। সামনে আরও ভালো গাইবে বলে আশা করি। আমি আমার পুরোটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে। আর ভিডিওটাও ভালো হয়েছে। একটা গল্প আছে। আশা করছি সবার ভালোই লাগবে।’
‘নিঝুম দুপুর’ গানটির ভিডিও:

/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প