মৌকে পেয়ে উচ্ছ্বসিত মৌটুসী

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৫:৪৬

শুটিংয়ের ফাঁকে মৌয়ের সঙ্গে মৌটুসী ‘মৌ আপাকে যখন থেকে মডেলিং করতে দেখেছি, তখন থেকেই আমি ওনার ভক্ত। ভীষণ পছন্দ করি। আর এখন আমরা একসঙ্গে কাজ করছি! এটা তো অনেক বড় পাওয়া।’

দেশের অন্যতম মডেল সাদিয়া ইসলাম মৌ সম্পর্কে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন এই সময়ের অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।


এ দুই শিল্পী ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করছেন। নাম ‌‘উড়ো চিঠি’। শুটিং শুরু হলো গতকাল (২৪ জুলাই) থেকে। চলছে আজও (বুধবার)। শুটিংয়ের ফাঁকেই মৌ প্রসঙ্গে কথাগুলো বললেন মৌটুসী।
জানালেন, এটি একটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। একটি সংকটকে ঘিরে এর কাহিনি এগুবে। আগে দুজনে একটি ফটোশুটে অংশ নিলেও মৌয়ের সঙ্গে এটাই তার প্রথম নাটক।
মৌটুসী বাংলা ট্রিবিউনকে বললেন, ‌‘ছোটবেলা থেকে আমি মূলত দুজন মানুষকে মুগ্ধতা নিয়ে দেখি। একজন শম্পা রেজা আপু, অন্যজন মৌ আপু। এই দুজনের মধ্যে কী যেন আছে। উনাদের দেখলে মুগ্ধতা আমার কাটে না। মৌ আপুর সঙ্গে প্রথম নাটক। গতকাল (২৪ জুলাই) সারা দিন একসঙ্গে কাজ কলাম। মুগ্ধ হলাম।’
‘উড়ো চিঠি’ নাটকটি পান্থ শাহরিয়ারের রচনায় পরিচালনা করছেন আরিফ খান।
এতে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, মনোজ প্রমুখ।
নাটকটি নাগরিক টিভির ঈদ আয়োজনে প্রচারের কথা রয়েছে।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প