ভালোবাসার ভিন্ন প্রকাশ

বিনোদন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৪:০৯আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২০:৩৩

নাটকে সজল ও নিপা নিপা ও সুনীল দুজন দুজনকে ভালোবাসে। একই বিশ্ববিদ্যালয়ের এক বিভাগে পড়াশোনা করে তারা। ভালোবাসার শুরুটা অবশ্য তাদের তিন বছর আগে থেকে। এই তিন বছরে দুজনের মধ্যে মিল থাকলেও ঝগড়াটাই বেশি হয়। যা একেবারেই অতিরিক্ত।
এদিকে আদনান নামে এক ছেলে ভর্তি হয় তাদের বিভাগে। নিপা তার ভালোবাসার মানুষটির যন্ত্রণা আর তার প্রতি অবিশ্বাসের কথা সব খুলে বলে আদনানকে। সে নিপাকে বোঝায়, সুনীলের সন্দেহ তার ভালোবাসার পাগলামির বহিঃপ্রকাশ! এদিকে আদনানাকে ঘিরে সুনীলের সন্দেহ বাড়তেই থাকে। আর বড় একটি ঘটনা ঘটিয়ে ফেলে সে। যার মাশুল দিতে হবে তিনজনকেই!
এটি একটি নাটকের গল্প। এর নাম ‘ভালোবাসি একটু বেশি’। নাটকটি রচনায় আছেন কুদরত উল্লাহ ও পরিচালনায় রাহাত কবির।
এতে সুনীল সজল, নিপা শারমিন আঁখি ও আদনান চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান। নাকটির রচয়িতা কুদরত উল্লাহ জানান, এর সব কাজ শেষ। এটি শিগগিরই জিটিভিতে প্রচার হবে।

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প