মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘দ্য জংশন ঢাকা’

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ১৪:২৯আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:৩৭

অনুষ্ঠানের মঞ্চে শাকিল হক, প্রবার রিপন ও পাণ্ডু (বাম থেকে) মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা হলো ‘দ্য জংশন ঢাকা’-এর। রাজধানীর নিকেতনে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ যাত্রিক ফাউন্ডেশন তৈরি করেছে এই ভিন্ন ধারার প্ল্যাটফর্মটি।
যেখানে গত মে মাস থেকে নিয়মিতই চলছে নানা আয়োজন। যার মধ্যে রয়েছে নাচ, গান, নাটক, কমেডি শো ও সিনেমা দেখার ব্যবস্থা।
সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় নিকেতনের দ্য জংশন ঢাকা’র স্টুডিওতে আয়োজন ছিলো সংগীতশিল্পী প্রবার রিপনকে ঘিরে। সেখানে উপস্থিত অর্ধশত শ্রোতাদের নিজের গান পরিবেশন করে মুগ্ধ করেন তিনি। তার গাওয়া গানগুলোর মধ্যে ছিলো- পারফিউমের ফেলে দেওয়া বোতল, আত্মজীবনী, ক্রমশ, হায়েনা এক্সপ্রেস, অন্ধকার দেয়ালসহ আরও বেশ কয়েকটি গান।
পুরো আয়োজনে রিপনের সঙ্গে গিটারে সংগত করেছেন পাণ্ডু ও শাকিল হক।
যাত্রিকের পরিচালক সাদাফ সাজ ‘দ্য জংশন ঢাকা’ নিয়ে বললেন, ‘এটি হচ্ছে আমাদের তৈরি করা নতুন একটি মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। দেশ-বিদেশের মানুষের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরার নতুন একটি প্রয়াস। এখানে সপ্তাহে অন্তত তিন দিন বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি আমরা। যারা এখানে এ পর্যন্ত এসেছেন, মুগ্ধ হয়েছেন। এই মুগ্ধতা ধরে রাখতে চাই আমরা।’

/এইচএন/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প