টিভির আগেই ইউটিউবে অপূর্বর নাটক

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১৩:৩৮আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৫:২৮

মিমো ও অপূর্ব ইউটিউবে এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে টিভিতে সম্প্রচার হওয়া নাটকগুলো। টিভি পর্দায় কোনও নাটক প্রচারের পরপরই দর্শকরা এখন নিয়মিত নজর রাখেন ইউটিউবের দিকে। যেখানে তারা নাটকটি উপভোগ করবেন বিজ্ঞাপনবিরতি ছাড়াই।
দর্শকদের সেই আগ্রহের কথা ভেবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার নতুন কিছু করলো। টিভিতে সম্প্রচারের আগেই ইউটিউবের মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার করলো অপূর্ব অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘আকাশ হতে চাই’। এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় মাহফুজ ইসলামের চিত্রনাট্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন হান্নান শাহ।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বিপরীতে আছেন দুই অভিনেত্রী লামিয়া মিমো ও সাদিকা স্বর্ণা।  
২৮ জুলাই রাতে বিশেষ এই নাটকটি উন্মুক্ত করা হলো সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, প্রেমিক- প্রেমিকাদের ক্ষেত্রে একজন মানুষ কখনও একসঙ্গে দুইজনকে ভালোবাসতে পারে না। আর বাসলেও সেখানে কখনও সুখ-শান্তি থাকে না। প্রেমের বিচারে ভালোবাসা হতে হয় নিখাদ বিশ্বাসের। প্রেমের এমন ত্রিভুজ সমীকরণ উঠে এসেছে অপূর্ব, লামিয়া মিমো ও সাদিকা স্বর্ণার মাধ্যমে।
‘আকাশ হতে চাই’ নাটকটির পুরোটা দেখা যাবে এখানে:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প