জমা পড়েছে ৭ হাজার গান

বিনোদন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৮:১৩আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২০:২৪

জমা পড়েছে ৭ হাজার গান
‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর এবারের আসরের জন্য জমা পড়েছে প্রায় ৭ হাজার গান! গানগুলো বাছাই করার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিচার কার্যক্রম।

প্রতিবারের মতো এবারও বিভিন্ন বিভাগে দেওয়া হবে সংগীতের গুরুত্বপূর্ণ এই পুরস্কার। সে লক্ষ্যে এরই মধ্যে ক্রিটিক অ্যাওয়ার্ডের বিচার কার্যক্রমের প্রথম সেশন অনুষ্ঠিত হয়ে গেল।

যেখানে উপস্থিত ছিলেন এবারের আসরের প্রধান তিন বিচারক ফেরদৌসী রহমান, ফরিদা পারভীন ও তপন মাহমুদ।
প্রধান তিন বিচারকের বাইরে আরও যারা এই বিচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন, তারা হলেন- আজাদ রহমান, শেখ সাদী খান, সুবীর নন্দী, মকসুদ জামিল মিন্টু, গাজী মাজহারুল আনোয়ার, মানাম আহমেদ, সমরজিৎ রায় চৌধুরী, আব্দুর রহমানসহ বিশিষ্ট সংগীত গুণীজন।
বিচার কার্যক্রমের এই প্রক্রিয়া শেষে খুব শিগগিরই অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদানের চূড়ান্ত দিন-ক্ষণ।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, এবার মোট ১৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ক্রিটিক অ্যাওয়ার্ড বিচার কার্যক্রম। এর বাইরে থাকছে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা এবং ৫টি ক্যাটাগরিতে গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ড।
২০১৭ সালে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত গানগুলো নিয়ে এই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান