ছোট কাকু এবার কুমিল্লায়

বিনোদন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ২০:৩৮আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৫২

একটি দৃশ্যে আফজাল হোসেন ও সহশিল্পীরা শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ এবারও আসছে ঈদের অনুষ্ঠানমালায়। ছোটকাকু ও তার দলকে এবার দেখা যাবে কুমিল্লায়। তারা সেখানে ব্যস্ত সময় পার করবেন একটি রহস্য সমাধানে।
বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরও অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।
গল্পে দেখা যাবে- রুমের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখা যায়। হাজির হয় পুলিশ ও ডাক্তার। অনেকে মনে করে হাসপাতালে গেলে হয়তো বোঝা যেতে পারে সে মারা গেছে কিনা। এদিকে সকাল থেকে শরিফ সিঙ্গাপুরি কয়েকবার ছোটকাকুকে খোঁজ করেছেন। ছোটকাকু জরুরি একটা কাজে বাইরে থাকায় মোবাইল বন্ধ। রহস্য আরও বাড়তে থাকে।
চ্যানেল আই জানায়, ধারাবাহিক নাটকটি ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প