বাসরঘর থেকে বর উধাও!

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০১৮, ১৭:৩১আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:৩১

ঊর্মিলা ও জাহিদ বাবার মৃত্যু খবরে ঢাকা থেকে হাসনাত গ্রামে আসে। কান্নাকাটির সময় হঠাৎ ‘মৃত’ বাবা উঠে বসে। বাবা ঘোষণা দেয়, অনেক ছাড় দেওয়া হয়েছে, আর নয়। এবার ছেলেকে বিয়ে করতে হবে।
পাশের গ্রামে আজ রাতেই মেয়ে দেখা হবে। পছন্দ হলে রাতেই শুভ কাজ। সুযোগ বুঝে হাসনাত পালিয়ে যায়। ঘটনাক্রমে আশ্রয় নেয় একটি বাড়িতে। খুঁজতে এনে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু বাসার রাতে হাসনাত আবার পলিয়ে যায়।
এমন গল্পে হাসনাত চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আর কনে হিসেবে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নাটকের নাম ‘নার্ভাস ব্রেক ডাউন’।

বাবার প্রতি ভয় থেকেই হাসনাত এমন করবেন বলে জানালেন জাহিদ হাসান। শৌর্য দীপ্ত সূর্যর রচনায় নাটকটির পরিচালকও তিনি।
এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, রাশেদা চৌধুরী, নুর ই আলম নয়ন প্রমুখ।
জানা যায়, ঈদের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার করবে এটিএন বাংলা। ঈদের চতুর্থ দিন রাত ৮টা৩০ মিনিটে নাটকটি প্রচার হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প