চায়ের নিমন্ত্রণে তারা

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১২:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৮:১৪

অনুষ্ঠানে তারকারা

কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আসছে টিভি চ্যানেল এটিএন বাংলা। বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের নিয়ে প্রচার হবে তাদের প্রভাতী ম্যাগাজিন ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠান।
আর এটি হবে ঈদের দিন থেকে টানা ১০ দিন সকাল সাড়ে ৭টায়। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই অংশগ্রহণ করবেন দেশের নাটক, সিনেমা ও সংগীতাঙ্গনের মানুষেরা। অতিথিরা হলেন অভিনেত্রী বন্যা মির্জা, হুমায়রা হিমু, তানিয়া হোসেন, অভিনেতা আরফান আহমেদ, সাব্বির আহমেদ, খল চরিত্রে খ্যাতি পাওয়া তাসকিন রহমান, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, প্রীতম হাসান, ঐশী।

চ্যানেল কর্তৃপক্ষ জানান, ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। থাকবে তারকাদের নানা ভাবনার কথা। মারিয়া শিমুর উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান