কণ্ঠে কণা, অভিনয়ে নাঈম-ফারিয়া

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১৩:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৪২

কণা, নাঈম ও ফারিয়া

ঈদে নাটকের জন্য অন্যভাবে আসছেন সংগীতশিল্পী কণা। ‘নীল রংধনু’ শিরোনামের নাটকে গেয়েছেন তিনি।

আর তার গানে মডেল হিসেবে দেখা যাবে এফ এস নাঈম ও শবনম ফারিয়াকে। তবে শুধু তারাই নন, গানে হাজির হবেন কণা নিজেও!
নাটক প্রচারের আগে তাই গানটি আলাদাভাবে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এর নির্মাতা হাসান রেজাউল। গানটির শিরোনাম ‘মন বলছে তাই’। লিখেছেন মাসুম আওয়াল। সুর ও সংগীতায়োজনে আছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।

চলতি সপ্তাহেই এটি জাগো মিউজিকের ব্যানারে ইউটিউবে মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।

হাসান রেজাউল বলেন, ‘ঈদের সময় গানের প্রতি শ্রোতা-দর্শকদের ভালো আগ্রহ থাকে। আর গানটির সুন্দর হয়েছে। তাই এটি আমরা মিউজিক ভিডিওর আদলে তৈরি করেছি। এতে মডেল হিসেবে নাঈম ও ফারিয়ার সঙ্গে হাজির হবেন কণা।’

নির্মাতা আরও জানান, ‘নীল রংধনু’ রোমান্টিক গল্পের নাটক। এটি ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভিতে প্রচারের কথা রয়েছে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প