হেলমেট ছাড়া মোটরসাইকেল, জরিমানা বলিউড অভিনেতার

বিনোদন ডেস্ক
১৫ আগস্ট ২০১৮, ১২:২২আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৯:৩৭

আয়ুশ ও ওয়ারিনা। ছবি টাইমস অব ইন্য়িা সুপারস্টার সালমান খান তার ছোট বোন অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মাকে বলিউডে নিয়ে এসেছেন। এই তরুণের প্রথম ছবি ‘লাভরাত্রি’ মুক্তির অপেক্ষায় আছে। এতে তার বিপরীতে আছেন নবাগতা ওয়ারিনা হুসেইন।
এখন ছবিটির প্রচারণা চালাচ্ছেন তারা। এর মধ্যে আয়ুশ ও ওয়ারিনা গিয়েছিলেন গুজরাটের ভাদোদোরায়। কিন্তু সেখানকার একটি ঘটনা তাদের বিতর্কিত করলো। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে জরিমানা গুনেছেন তারা।

জানা গেছে, ‘লাভরাত্রি’র প্রচারণার অংশ হিসেবে হারনি বিমানবন্দর থেকে সুরসাগর লেক পর্যন্ত হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়েছেন আয়ুশ। তার সওয়ারি ওয়ারিনাও হেলমেট পরেননি। এ কারণে দুজনকে ১০০ রুপি করে জরিমানা করা হয়েছে। আয়ুশ ও ওয়ারিনা

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ুশ ও ওয়ারিনার হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহারের ছবি ছড়িয়ে পড়ে মুহূর্তে। এগুলো দেখেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভাদোদোরা ট্রাফিক পুলিশ। জরিমানার কাগজ তারা যে হোটেলে উঠেছেন, সেখানে পাঠানো হয়েছে।

ভাদোদোরা সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অমিতা ভানানি বলেছেন, ‘ট্রাফিক আইন সবার জন্য সমান। আয়ুশ শর্মা ও ওয়ারিনা উভয়ে ইতোমধ্যে তারকা হয়ে গেছেন। তাদের নিজেদের দায়িত্ব বুঝতে হবে।’

সালমান খান ফিল্মস প্রযোজিত ‘লাভরাত্রি’ মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর। ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা।

* ‘লাভরাত্রি’ ছবির ট্রেলার:

* ‘লাভরাত্রি’ ছবির গানের ভিডিও:

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেডএল/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান