বউয়ের দোয়া পরিবহন!

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ২১:৫৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২২:০৬

বউয়ের দোয়া পরিবহন! মায়ের দোয়া পরিবহন- এমন নামের সঙ্গে সবাই পরিচিত। মায়ের বদলে বউ যুক্ত হলে সেটা বিস্ময়কর বটে!
এমন ঘটনাই এবার ঘটতে যাচ্ছে ঈদ উৎসবের একটি বিশেষ নাটকে। আলমগীর আহসানের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় বিশেষ এই ধারাবাহিক নাটকের নাম ‘বউয়ের দোয়া পরিবহন’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও মৌসুমী হামিদ। আরও থাকছেন জামিল, সানজিদা তন্ময়, রাশেদ সীমান্ত, চিত্রলেখা গুহ, আমীরুল হক চৌধুরী প্রমুখ।
পরিচালক ফরিদুল হাসান বললেন, ‘‘বউয়ের দোয়া নিয়েই গল্পটি সাজিয়েছি। বউয়ের কারণে শ্বশুর বাড়ি থেকে একটা সিএনজি উপহার পান ধলা মিয়া। সেটির নাম রাখেন ‘বউয়ের দোয়া পরিবহন’। এ পরিবহন নিয়েই ঘটতে থাকে নানা হাস্যরসের ঘটনা।’’
বৈশাখী টিভিতে ঈদের সাত দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প