এবারই প্রথম ঈদের দিনে গাইবেন মমতাজ

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০১৮, ০০:০৭আপডেট : ২১ আগস্ট ২০১৮, ০০:০৭

মঞ্চে মমতাজবছরজুড়ে স্টেজ শো, টিভি শো, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ততা তার। তবে এরমধ্যে বরাবরই ঈদের দিনটিকে তুলে রাখেন নিজের জন্য। সেদিন কোনও কনসার্ট কিংবা টিভি শো রাখেন না ফোক সম্রাজ্ঞী মমতাজ। একান্ত সময় কাটান পরিবারের সদস্যদের নিয়ে নিজ গ্রামে।
এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। জানা গেছে, এবারই প্রথম ঈদের দিন রাতে সরাসরি গানের অনুষ্ঠানে যন্ত্রীদল নিয়ে যোগ দিচ্ছেন তিনি। নাগরিক টিভির বিশেষ এই আয়োজনটি সরাসরি সম্প্রচার হবে ২২ আগস্ট রাত ১১টা থেকে তাদের নিজস্ব স্টুডিও থেকে। এমনটাই জানালেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।
ঈদের দিনে গানের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে মমতাজ বললেন, ‘ঈদের দিনে কাজ করবো না- বরাবর এমন সিদ্ধান্তই ছিল আমার। কিন্তু নাগরিক টিভির অনুরোধ আর ফেলতে পারিনি। কারণ, আনিস ভাইর (আনিসুল হক) এই চ্যানেলটির সঙ্গে আমার অনেক আবেগ জড়িত। এজন্য ঈদের দিন সকালে নিজের নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আমাকে গানের জন্য প্রস্তুতি নিতে হবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আশা করি সারা দেশে ছড়িয়ে থাকা নাগরিক টিভির দর্শকরা এদিন রাতে আমার সঙ্গে অংশ নেবেন। আমি তাদের অনুরোধের গান শোনানোর চেষ্টা করবো।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প