হারানো ঘুম ফেরাতে চান আইজু ভাই

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৮, ০৯:৪০আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১৮:৪৩

হারানো ঘুম ফেরাতে চান আইজু ভাই

পুরান ঢাকার আইজু ভাইয়ের ঘুম হারাম করে দেয় সুন্দরী অহনা। তাই হারানো ঘুম ফিরিয়ে আনার জন্য অক্লান্ত চেষ্টা চালান তিনি। অন্যদিকে অহনা বারবার হামলা চালান তার ঘুমের জগতে।
কিছুতেই ঘুমাতে না পেরে আইজু ভাই এমন এক কাজ করে বসেন, যা কখনও করার কথা কেউ কল্পনাও করেনি!
কী সেই কাজ? উত্তর পেতে চোখ রাখতে হবে দীপ্ত টিভিতে।
ঈদুল আজহা উপলক্ষে আজ (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে একঘণ্টার এই বিশেষ নাটক। নাম ‘আইজু ভাই ঘুমাতে চায়’।
আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় ফিরোজ কবীর ডলারের পরিচালনায় এই নাটকটিতে আইজু ভাই চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। আরও আছেন অর্শা, এহসানুল হক মিনু প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প