জন কবিরের ‘কানামাছি ভোঁ ভোঁ’

বিনোদন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৮, ০০:১১আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৫:৪০

নাটকের একটি দৃশ্যে জন কবির ঈদ এলেই সংগীতশিল্পী জনকে অভিনয়ে দেখা যায়। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
এই ঈদে তিনি জুটি বাঁধলেন অভিনেত্রী অপি করিমের সঙ্গে। দুজনের চরিত্র স্বামী-স্ত্রীর।
আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘কানামাছি ভোঁ ভোঁ’। যা প্রচার হবে আজ (২৫ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে, বাংলাভিশনে।
নাটকটির গল্প প্রসঙ্গে নিপুণ জানান, বাপ্পি আর অর্ষা এই সময়ের দম্পতি। দুজনই কর্মজীবী। বাপ্পি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আর অর্ষা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায়। দুজন প্রেম করে বিয়ে করেছে। সুখের সংসার।
শুধু একটাই কাঁটা। বিয়ে হয়েছে তাদের ১০ বছর। কিন্তু এখনও কোনও সন্তান হয়নি। এটা নিয়ে মন খারাপ থাকলেও সম্পর্কে কোনও প্রভাব পড়েনি।
দুর্মুখরা বলে, বিয়ের দুই বছর পর থেকেই নাকি ঝামেলা শুরু হয় তাদের। উদাসীনতা চলে আসে সম্পর্কে, একজন আরেকজনকে আগের মতো ভালোবাসে না আর। ছোটখাটো বিষয় নিয়ে খিটিমিটি লেগেই থাকে। এসব কথা বাপ্পি আর অর্ষাও জানে। তাই তারা প্রথমেই ঠিক করে নেয় প্রয়োজন পড়লে অভিনয় করে হলেও তারা ভালো থাকার, সুখে থাকার চেষ্টা করবে। কোনও ভাবেই উদাসীনতা, বিষণ্নতাকে কাছে ভিড়তে দেবে না।
আর এই সুখে থাকার, ভালো থাকার অভিনয় করতে গিয়ে কী কী ঘটনা ঘটে- সেটাই দেখা যাবে এই নাটকে।
নাটকটি স্বল্প বিরতির বলে নিশ্চিত করে চ্যানেল কর্তৃপক্ষ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প