তিশার নাটক ‘টানাপোড়েন’

বিনোদন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৮, ১০:০৩আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৫২

নাটকের একটি দৃশ্যে তিশা পুরান ঢাকার বনেদি বাড়ির মেয়ে হেনা। বাড়ির ঝি, চাকর, দারোয়ানদের বাদ দিলে বাবা-মেয়ের সংসার।
হেনাদের বাড়ির পাশের গলিতে একটা বাসা ভাড়া করে থাকে রতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছেন। হেনার সঙ্গে রতনের অন্তরঙ্গতা তৈরি হয়, পরিবারের অজান্তে।
এদিকে কাছাকাছি সময়ে দুজনের পরিবার থেকেই ওঠে বিয়ের প্রসঙ্গ। রতনের গ্রামের বাড়ি থেকে খবর আসে। বাড়ি গিয়ে রতন জানতে পারেন বাবা তার বিয়ে ঠিক করেছেন। একইভাবে হেনার বাবাও পাত্র খুঁজছেন! রতন-হেনা, কী করবে এখন?
এমন গল্পের বিশেষ নাটকটির নাম ‌‘টানাপোড়েন’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে হেনা হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও রতন সেজেছেন ওমর আয়াজ অনি।
এনটিভির ঈদ আয়োজনে নাটকটি প্রচার হবে আজ (২৬ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে।
নাটকটির এক ঝলক:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প