অভিনয়, উপস্থাপনার পাশাপাশি অপি করিম ভালো নাচেনও। টিভি অনুষ্ঠানের বিশেষ আয়োজনগুলোতে বরাবরই তার নাচ দর্শকদের কাছে ধরা দেয় বিশেষ চমক হিসেবে।
এবারও তা-ই ঘটছে। এনটিভির বিশেষ ঈদ আয়োজন ‘তাল তরঙ্গ’ অনুষ্ঠানে নেচেছেন এই নন্দিত অভিনেত্রী। যা প্রচার হবে আজ (২৬ আগস্ট) রাত ৯টা ০৫ মিনিটে।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় এই অনুষ্ঠানের নৃত্য পরিকল্পনা ও কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। পাঁচটি ভিন্ন ভিন্ন দলীয় নৃত্যে অপি করিম ছাড়াও অংশগ্রহণ করেছেন র্যাচেল পেরিস প্রিয়াংকা, মারিয়া ফারিহ উপমা, শাওন, মন্দিরা চক্রবর্তী, রণবীর সাহা প্রমুখ।



