আজ থেকে চার বছর আগে রাফি আর শ্রুতির পরিচয় হয় ফেসবুকে। তারপর থেকেই দুজনের বন্ধুত্ব।
একদিন শ্রুতি রাফিকে তার পছন্দের কথা বলেই ফেলে। রাফি অবাক হয়ে যায়। কারণ, রাফি ভালোবাসে তানিয়াকে। তানিয়ার অনুরোধেই রাফি এতদিন এই কথা কাউকে বলেনি। শুনে শ্রুতি খুবই কষ্ট পায়। মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এই খবর শুনে রাফিও খুব খুশি হয়।
কিন্তু বাগদানের দিন সড়ক দুর্ঘটনায় সেই ছেলেটা মানে শ্রুতির হবু বর মারা যায়!
এমন গল্পে সাজানো হয়েছে টেলিছবি ‘এক মুঠো রোদ্দুর’। কাজী শাহিদুল ইসলামের রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। এতে শ্রুতি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বিভিন্ন চরিত্রে আরও আছেন ইমন, লায়লা হাসান, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, ফারিন প্রমুখ।
টেলিছবিটি প্রচার হবে আজ (২৭ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে, এনটিভিতে।



