হৃতিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক
৩০ আগস্ট ২০১৮, ১৩:২৮আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৭:১৯

হৃতিক। ছবি- ইন্টারনেট বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি নাকি অন্যের ২১ লাখ রুপি নিজের পকেটে পুরেছেন। ভারতের চেন্নাইয়ের একজন খুচরা বিক্রেতা এ দাবি করেছেন।
ইতোমধ্যে থানায় অভিযোগ জানিয়ে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলাও ঠুকে দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
চেন্নাইয়ের প্রতিষ্ঠান সান এন্টারপ্রাইজেস লিমিটেডের প্রতিনিধি আর. মুরলিধরন অভিযোগনামায় জানান, চার বছর আগে বাজারে আসা এইচআরএক্স ব্র্যান্ডের পণ্য ভারতের খুচরা বাজারে বিক্রয়ের জন্য দায়িত্ব দেওয়া হয় তাকে। কিন্তু এইচআরএক্স ব্র্যান্ড নিয়মিত পণ্য সরবরাহ করতো না। এমনকি আগে থেকে কিছু না জানিয়ে বিপণনের দায়িত্বে থাকা কর্মীরা লাপাত্তা হয়ে যেত! ঠিকমতো পণ্য সরবরাহ না করা ও বিপণনে দায়সারার কারণে বিক্রি স্থবির হয়ে পড়ে। কিছু পণ্য ফিরিয়ে দিতে চাইলেও এইচআরএক্স কর্তৃপক্ষ তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বলেও অভিযোগ ওই ব্যক্তির।
আর. মুরলিধরনের দাবি, হৃতিকসহ আটজন ষড়যন্ত্র করে তাকে ২১ লাখ রুপি না দিয়ে ঠকিয়েছে। তবে এই মামলার ঘটনায় কড়া সমালোচনা করেছে এইচআরএক্স কর্তৃপক্ষ। তারা টুইটারে এক বার্তায় জানিয়েছে, তাদের ও হৃতিকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন।
এদিকে হৃতিক এখন বিকাশ বলের পরিচালনায় ‘সুপার থার্টি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এতে গণিতবিদ আনন্দ কুমার চরিত্রে অভিনয় করছেন তিনি। তার হাতে আরও আছে এ প্রজন্মের তারকা টাইগার শ্রফের সঙ্গে নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেডএল/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প