‘গোল্ড’ দিয়ে বলিউডের সৌদি আরব যাত্রা

বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০১৮, ১৮:৫৯আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২০:৫৯

‘গোল্ড’ দিয়ে বলিউডের সৌদি আরব যাত্রা সৌদি আরবে প্রথমবারের মতো মুক্তি পেলো বলিউডের ছবি। সুপারস্টার অক্ষয় কুমারের ‘গোল্ড’ দিয়ে শুরু হলো এই যাত্রা। তিনিই টুইটারে বৃহস্পতিবার (৩০ আগস্ট) আনন্দ নিয়ে খবরটি জানিয়েছেন। এদিন থেকে উপসাগরীয় দেশটিতে দেখানো হচ্ছে ছবিটি।
ফারহান আখতার প্রযোজিত ও রিমা কাগতি পরিচালিত ‘গোল্ড’-এ তুলে ধরা হয়েছে ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ের ঐতিহাসিক ঘটনা। গত ১৫ আগস্ট মুক্তির পর ছবিটির আয় ইতোমধ্যে ভারতে শত কোটি রুপির ঘর ছাড়িয়েছে। এতে আরও অভিনয় করেছেন মৌনি রয়, অমিত সাধ, কুনাল কাপুর ও বিনীত কুমার সিং।
এ নিয়ে টানা অষ্টমবারের মতো সাফল্য পেলেন অক্ষয়। তার আগের হিট ছবিগুলো হলো ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘জলি এলএলবি টু’, ‘রুস্তম’, ‘হাউসফুল থ্রি’, ‘এয়ারলিফট’ ও ‘সিং ইজ ব্লিং’।
এর আগে ভারতীয় ছবির মধ্যে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘কালা’ মুক্তি পায় সৌদি আরবে। এ বছরের মে মাসে হলিউডের ‘ব্ল্যাক প্যান্থার’-এর মাধ্যমে দেশটিতে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৩৫ বছর ধরে সিনেমা হলে ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা ছিল সেখানে।
এদিকে অক্ষয় এখন করণ জোহর প্রযোজিত ‘কেসারি’ ও ‘গুড নিউজ’ ছবির কাজে ব্যস্ত। এছাড়া আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে রজনীকান্তের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত ‘টু পয়েন্ট জিরো’।


সূত্র: বলিউড হাঙ্গামা

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প