প্রিয়াঙ্কার হবু শ্বশুরের প্রতিষ্ঠান দেউলিয়া!

বিনোদন ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৫

নিক ও প্রিয়াঙ্কা

কয়েক মাস পরেই আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করবেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যে আংটি পরানোর কাজ সেরেছেন তারা। কিন্তু এরমধ্যে বেরিয়ে এলো ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর মন খারাপ হওয়ার মতো খবর।
প্রিয়াঙ্কার হবু শ্বশুর পল জোনাসের আবাসন প্রতিষ্ঠান ঋণে জর্জরিত। যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড নিউজ ওয়েবসাইট টিএমজেডের দাবি, অঙ্কটা ১০ লাখ মার্কিন ডলারের। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকা।
বিশাল অঙ্কের দেনায় পড়ে দেউলিয়া ঘোষণা হয়েছে প্রতিষ্ঠানটি। এ দুরবস্থা কাটাতে নগদ অর্থের জন্য প্রতিষ্ঠানের কিছু সম্পত্তি বিক্রির পরিকল্পনা করেছেন পল জোনাস।
২০১৩ সালে নিক জোনাস ও তার ভাই জো জোনাসের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ ভেঙে যাওয়ার আগে তাদের গানের লাখ লাখ কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী।
নিক জোনাসের সম্পত্তির পরিমাণ আড়াই কোটি ডলারের। অর্থাৎ ২০৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। এর বেশিরভাগই তিনি আয় করেছেন একক ক্যারিয়ারে। এছাড়া ‘জুমানজি’র রিমেকসহ বিভিন্ন ছবিতে অভিনয় করেও ভালো পারিশ্রমিক পেয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।
মুম্বাইয়ে গত ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন প্রিয়াঙ্কা ও নিক। ২০১৭ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘মেট গালা’য় তাদের পরিচয় হয়। এ বছরের মে থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। এরপর শুরু হয় প্রেমের গুঞ্জন। বিয়ের মধ্য দিয়ে তাদের এই সম্পর্কের সফল সমাপ্তি হওয়া এখন সময়ের ব্যাপার।
সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প