দহন চলচ্চিত্র: একসঙ্গে হবে তিন গান

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৬

দহন ছবিতে পূজা-সিয়াম আবার শুরু হচ্ছে সিয়াম-পূজা অভিনীত ‘দহন’ ছবির কাজ। এবার শুধু হবে গানের দৃশ্যধারণ। আগামী ৭ সেপ্টেম্বর ঢাকার বেশ কয়েকটি জায়গায় এগুলোর দৃশ্যধারণ হবে বলে জানালেন ছবিটির পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, ‘‘দহন’ ছবির ৯৫ শতাংশ কাজ শেষ। এখন শুধু তিনটি গানের দৃশ্যধারণ করব। আর এগুলো হলেই আমরা মুক্তির জন্য প্রস্তুতি নিতে পারব।’’
তিনটি গানের মধ্যে ইমরান-কণা, ইমরান-বুশরা জুটি দুটি গাইবেন। একটি গানে থাকছে আলিফের কণ্ঠ। এর র‌্যাপ অংশ করবেন ‘লোকাল বাস’খ্যাত সাফায়েত।
পরিচালক জানালেন, ৭ তারিখ থেকে টানা নয় দিন এগুলোর দৃশ্যধারণ চলবে। সব গানে দেখা যাবে সিয়াম ও পূজাকে।

‘দহন’ ছবিতে সিয়াম একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন। আর পূজা অভিনয় করছেন গার্মেন্ট কন্যার চরিত্রে। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া।
উল্লেখ্য, এটি সিয়াম ও পূজা জুটির দ্বিতীয় ছবি। প্রথমটির নাম ‘পোড়ামন-২’।  ‘পোড়ামন-২’ ছবির পূজা ও সিয়ামের গানের দৃশ্য এটি

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প