জ্যাকুলিনের বিপরীতে কে এই নায়ক

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫

জ্যাকুলিন ও কার্তিক

কার্তিক আরিয়ান। খুব একটা পরিচিত মুখ নন। তবে এবার বড় ধরনের ধামাকা নিয়ে আসছেন তিনি।
কারণ, তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা, শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবির নাম ‌‘কিরিক পার্টি’। কন্নড় ভাষার সর্বকালের সেরা হিট ছবি এটি, যা রিমেক হচ্ছে হিন্দিতে। এটি প্রযোজনা করছেন অজয় কাপুর। পরিচালনায় আছেন অভিষেক জেইন।

ছবিটি নিয়ে এর প্রযোজক অজয় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা খুবই খুশি জ্যাকুলিনের সঙ্গে কার্তিককে পাওয়ায়। মূলত কন্নড় ভাষার রোমান্টিক ছবিটি এটি। সেখান থেকেই এটি হিন্দি রিমেক হবে।’

কার্তিকের বিষয়ে যদি দু’ছত্র উল্লেখ করতেই হয় তবে সমালোচকরা তার সংগ্রাম ও হিট ছবির কথা তুলবেন।
২০১১ সালের ‘পেয়ার ক্যা পঞ্চনামা’ ছবিটি দিয়ে অভিষেক হয় তার। এরপর টানা অভিনয় করে গেলেও ভাগ্যটি যেন শিকে অবস্থান করছিল। ২০১৫ সালে অভিষেক ছবিটির সিক্যুয়েল ‘পেয়ার ক্যা পঞ্চনামা-২’ কিছুটা ভালো করলেও ২০১৮ সালে ‘সনুকে টিটু কি সুইটি’তে পান সেরা সাফাল্য। এটি এখন চলতি বছরের অন্যতম হিট ছবি। আর যার ফলেই এবার হচ্ছে জ্যাকুলিন-কার্তিক জুটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, উইকিপিডিয়া

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান