‘নেগেটিভিটি থাকলেও এটা পজিটিভ চরিত্র’

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৭

প্রসূন আজাদ/ ছবি: সাজ্জাদ হোসেন। ২০১৪ সালে ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে প্রসূন আজাদের। আর সর্বশেষ দেখা গিয়েছিল ‘মুসাফির’ চলচ্চিত্রে। তবে সেটা অতিথি চরিত্রে।
পরে ‘মৃত্যুপুরী’ ও ‘ভোলা’ নামের দুটি ছবিতেও কাজ করেছেন। যদিও সেসব আর মুক্তির আলো দেখেনি।
এরপর নাটকে নিয়মিত হলেও সিনেমায় নেন দীর্ঘ বিরতি। একেবারে নিজেকে গুটিয়ে নেওয়া। নতুন খবর হলো, আবার বড় পর্দায় ফিরছেন এই লাক্সসুন্দরী।
মুক্তিযুদ্ধভিত্তিক একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘উত্তরণ’। এটি পরিচালনা করবেন আরিফ রাসেল।
প্রসূন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবকিছুই চূড়ান্ত। তবে চুক্তিপত্রে এখনও স্বাক্ষর করা হয়নি। এমন একটি চরিত্রে কাজ করতে পারব তা কখনও ভাবিনি। এই জন্যই ছবিটিকে ঘিরে আমার আগ্রহ।’
তবে চরিত্রটি নিয়ে এখনই পুরোটা বলতে চান না তিনি। কারণ পরিচালকের বারণ। শুধু বললেন, ‌‘প্রচুর নেগেটিভিটি থাকলেও এটা পজিটিভ একটি চরিত্র।’
জানালেন, শিগগিরই এর কাজ শুরু হবে। আর দৃশ্যধারণ হবে চাঁদপুরে। ছবিটির অন্যান্য চরিত্রগুলো এখনও চূড়ান্ত হয়নি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প