নির্বাচিত হলেন তিন নতুন নাট্যকার

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৮

কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে অতিথিরা টেলিভিশন নাট্যকার সংঘের উদ্যোগে প্রথমবারের মতো চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তিন মাস মেয়াদী নাটক রচনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ‘নাটক রচনা শৈলী’।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হলো ৭ সেপ্টেম্বর। এসময় প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনটি নাটকের জন্য তিনজনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন মাসুদ রানা সবুজ, সাহনিমা তাসনিম ও ফকির মিনারুল ইসলাম।
তাদের লেখা নাটক তিনটি চ্যানেল আইয়ের প্রযোজনায় তিনজন নির্মাতা নির্মাণ করবেন ও সেগুলো একই চ্যানেলে প্রচারিত হবে বলে জানানো হয়। তাদের নাটকগুলো নির্মাণ করবেন সুমন আনোয়ার, গোলাম সোহরাব দোদুল ও মাবরুর রশীদ বান্নাহ্।
এর আগে এদিন বিকেলে রাজধানীর নিকেতনে টেলিভিশন নাট্যকার সংঘের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাট্যজন মামুনুর রশীদ। নাট্যকার ও অভিনেত্রী এলিনা শাম্মীর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও রেডিও ভূমির স্টেশন ইনচার্জ শামস সুমন।
টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি নাট্যকার মাসুম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক নাট্যকার-নির্মাতা এজাজ মুন্না এবং সহ-সভাপতি নাট্যকার বৃন্দাবন দাস।
অতিথিরা টেলিভিশন নাট্যকার সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান ও আগামীতে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
নির্বাচিত তিন নাট্যকার মাসুদ রানা, সাহনিমা তাসনিম ও ফকির মিনারুল ইসলামটেলিভিশন নাট্যকার সংঘের প্রচার সম্পাদক রেজাউর রহমান রিজভী জানান, এই প্রশিক্ষণ কোর্সে ২৩ জন অংশগ্রহণকারীকে ২৬ জন প্রশিক্ষক নাট্য রচনার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্য রচয়িতা, নির্মাতা, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বগণ।

কর্মশালার প্রথম আবর্তনের ধারাবাহিকতায় আগামী বছরের ৪ জানুয়ারি থেকে দ্বিতীয় আবর্তন শুরু হবে বলে জানিয়েছেন রিজভী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প