‘রঙিন পাতা’য় তাদের আলাপ

বিনোদন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫

অনুষ্ঠানে রেজাউল হক রেজা, জুয়েল আইচ ও তৌহিদা শ্রাবণ্য এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’য় আজ (৯ সেপ্টেম্বর) অতিথি হয়ে আসছেন নন্দিত জাদুশিল্পী ও সঞ্চালক জুয়েল আইচ।
এতে তার সঙ্গে সাংবাদিক হিসেবে হাজির থাকছেন ম্যাগাজিন পত্রিকা আনন্দ আলোর বিশেষ প্রতিনিধি রেজাউল হক রেজা। অনুষ্ঠানের এই পর্বটি প্রচার হবে আজ (৯ সেপ্টেম্বর) রাত ৯টায়।
অনুষ্ঠানটি সম্পর্কে জুয়েল আইচ বললেন, ‘এটি বেশ ভালো আয়োজন। সাংবাদিক রেজার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তার সঙ্গে অতিথি হয়ে ভালো লেগেছে।’
অন্যদিকে রেজাউল হক রেজা বলেন, ‘জুয়েল ভাইয়ার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। অনেক চমৎকার মনের একজন মানুষ তিনি। আশা করছি অনুষ্ঠানে আমাদের আলাপগুলো সবার ভালো লাগবে।’
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
প্রযোজক জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এই পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প