জমকালো পার্টিতে দুই গায়িকার চুলোচুলি!

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

ঐ অনুষ্ঠানের মঞ্চে নিকি মিনাজ ও কার্ডি বি নিউ ইয়র্কের প্লাজা হোটেলে হারপার ম্যাগাজিনের জমকালো পার্টিতে শুক্রবার (৭ সেপ্টেম্বর) এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। প্রতিদ্বন্দ্বী দুই র‌্যাপারের মধ্যে ইঁদুর-বিড়াল সম্পর্ক আগেই ছিল। এবার সেটি চুলোচুলি পর্যায়ে পৌঁছাল!
গায়িকা কার্ডি বি ও নিকি মিনাজ রীতিমতো একে অপরের সঙ্গে প্রকাশ্যে চুলোচুলি করেছেন। শুরু হয় কার্ডির মাধ্যমে। তিনি নিকির টেবিলে গিয়ে বলেন, ‌‘সে মিথ্যা কথা ছড়িয়েছে!’ সূত্র টিএমজির।
এরপরই তর্কে জড়িয়ে পড়েন তারা। বিষয়টি শেষের দিকেই যাচ্ছিল।
কার্ডি বি ফটোসেশন শেষে চলে যাচ্ছিলেন। এ সময় তার দিকে হিল ছুঁড়ে মারেন নিকি। ব্যস, তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর হাতাহাতি, চুল টানাটানি। নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে তাদের বাধা দেয়।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই চুলোচুলির ভিডিও ছড়িয়ে পড়েছে। সমালোচনা চলছে পশ্চিমা মিডিয়ায়!
সূত্র: এনডিটিভি

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প