‘কলকাতার’ জয়া ও যিশু!

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০০

এটাই কলকাতার নতুন জয়া-যিশু এমন রূপ দেখেনি কেউ আগে! না জয়া আহসান, না কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তের ! একেবারেই অন্যভাবে কলকাতায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় দুই শিল্পী।
আগেই শোনা গিয়েছিল সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তারা। এবার ট্রেলার প্রকাশের পর দেখা গেল আসল চমক।

আজ (১০ সেপ্টেম্বর) দুপুরে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করেছে। যা দেখে অনেকেই যেমন চমকে গেছেন, তেমনি হয়েছেন মুগ্ধ।
দেখা যায়, অদ্ভুত এ সন্ন্যাসী হয়ে হাজির হয়েছেন যীশু সেনগুপ্ত। সে মূলত রাজা। তার ছোট বোন হিসেবে আছেন জয়া।
মৃত রাজার সন্ন্যাসীরূপে ফিরে আসার দ্বন্দ্ব নিয়েই এর গল্প। ছবির একটি দৃশ্যে জয়া আহসান

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। এতে রয়েছে ভাওয়াল সন্ন্যাসীর জীবনের ছায়া। বিংশ শতকের প্রথম ভাগে করা তার মামলা আজও আলোচিত। অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল এস্টেটের (বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত) কর্তৃত্ব নিয়ে এই মামলার মূল প্রতিপাদ্য ছিল বাদীর পরিচয়। বাদী নিজেকে ভাওয়ালের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় হিসেবে দাবি করেছিলেন। এক দশক আগে যার মৃত্যু হয়েছিল বলে সবাই জানতো।
জয়া আর যীশু ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অপর্ণা সেন, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী।
‘এক যে ছিল রাজা’ মুক্তি পাবে আগামী দুর্গাপূজা উপলক্ষে।

ছবির ট্রেলার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প