মঞ্চে আসছে শিশুদের নাটক

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০০

নাটকের দৃশ্যে শিশুরা

মঞ্চে আসছে বরিশাল শিশু থিয়েটারের নতুন নাটক ‘আওয়ার কিংডম’। ছোটরা যে রূপকথার কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায়, তারই প্রতিচ্ছবি ফুটে উঠবে এই নাটকে।
এর নামও দেওয়া হয়েছে ‘আওয়ার কিংডম’। রচনা ও নির্দেশনার কাজটি করেছেন শামীমা শওকত লাভলী।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাটকটিতে বর্ণনা করা হয়েছে শিশুর রাজ্যে থাকবে না কোনও ভয়, হিংসা, ক্রোধ। ভালোবাসায় বাসযোগ্য হবে শিশুর পৃথিবী। নাটকটিতে উঠে এসেছে সমসাময়িক আরও কিছু বিষয়ও।’
এতে অভিনয় করেছেন বরিশাল শিশু থিয়েটারের একঝাঁক খুদে নাট্যকর্মী ।
তারা হচ্ছে আরভিন স্বাধীন, আরেফিন হোসেন খায়রুল, সজল সিকদার, সাবা তাবাসসুম স্বর্ণা, সিনথিয়া দিপা রায়, লামিয়া আপসারা ইন্নি, সাবা ওহি , রাইসা কবীর রঈশী, তাহিরা ইস্রাফিল জারা, শিখা উর্দি বর্ণা প্রমুখ।
আজ (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শব্দাবলীর নিজস্ব স্টুডিও থিয়েটার মঞ্চে এর উদ্বোধনী প্রদর্শনী হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর