বিয়ের আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চান বিবার

বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০

বিবার ও হেইলি

বিশ্বনন্দিত পপ গায়ক জাস্টিন বিবারের জন্মস্থান কানাডা। তবে তার প্রেমিকা আমেরিকান মডেল হেইলি ব্যাল্ডউইন।
ইতোমধ্যে তারা আংটি বদলের কাজটিও সেরে ফেলেছেন। তবে বিয়ের আগেই বিবার আমেরিকার নাগরিকত্ব চাইছেন বলে খবর প্রকাশ করেছেন দ্য ইন্ডিপেনডেন্ট।

এদিকে সংবাদমাধ্যম টিএমজেড-এর তথ্যমতে, বিবার দ্বৈত নাগরিকত্ব চান। আমেরিকার পাশাপাশি কানাডার নাগরিক হিসেবে থাকতে চান।

অন্যদিকে কানাডায় জন্ম ও বেড়ে ওঠা বিবারের আমেরিকায় বসবাস ১৩ বছর বয়স থেকে। দেশটিতে স্থায়ী নাগরিকত্ব পেতে হলে ৫ বছর অবস্থান করতে হয়। সে হিসাবে বিবারের জন্য দেশটির নাগরিকত্ব পাওয়াটা বেশ সহজ হবে। তবে কেন বিয়ের আগে বিবার নাগরিক হতে চাইছেন, বিষয়টি পরিষ্কার করেনি পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।

এদিকে গত বৃহস্পতিবার এই বিবার-ব্যাল্ডউইন জুটিকে দেখা গেছে নিউইয়র্ক সিটির এক আদালতে। সেখানে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে যায় এই জুটি। ধারণা করা হচ্ছে, বিবাহ নিবন্ধনের আগাম কাজ সারতে তারা সেখানে গিয়েছিলেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প