সালমান শাহের গানে ইমরান-তুষি যেমন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৪

ভিডিওতে ইমরান ও তুষি ১৯ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহের জন্মদিন। অভিনয় ও আধুনিক বেশভূষায় মন জয় করে নেওয়া এ ক্ষণজন্মা মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে তারই সিনেমার ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটিকে নতুন করে বেঁধেছেন সংগীতশিল্পী ইমরান।
ছোটবেলা থেকেই নায়ক সালমান শাহের ভক্ত ইমরান এবার নিজের সংগীতায়োজনে নিজেই কণ্ঠে তুলেছেন গানটি। পাশাপাশি ভিডিওতে সালমানের বেশভূষায় অভিনয়ও করেছেন তিনি। চন্দন রায় চৌধুরীর পরিচালনায় এতে ইমরানের সঙ্গে হাজির হয়েছেন ‘আইসক্রিম’ ছবির নায়িকা নাজিফা তুষি।
সালাম শাহের জন্মদিন উপলক্ষে বিশেষ মিউজিক ভিডিওটি আজ (১৮ সেপ্টেম্বর) রাতে ‘অনুপম মুভি সং’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
সালমান শাহ ও শিল্পী অভিনীত ‘প্রিয়জন’ ছবির এ গানটির মূল শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। গীতিকার মনিরুজ্জামান মনির ও সুরকার আলম খান।
ইমরান বলেন, ‘সালমান শাহ আমাদের স্বপ্নের নায়ক। তাকে নিয়ে কিছু করতে পারাটা আমার জন্য অনেক গর্ব ও সম্মানের। আর ছোটবেলা থেকে যার গান শুনে প্লেব্যাক শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছি তিনি হচ্ছেন এন্ড্রু কিশোর দাদা। গানটির আরেক শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম এবং সুরকার আলম খান চাচারও অনেক বড় ভক্ত আমি। সবমিলিয়ে সালমান শাহের জন্মদিনে গানটি প্রকাশ করে আনন্দই লাগছে।’
তুষি বললেন, ‘এমন নায়কের গানে কাজ করাটা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। নায়ক হিসেবে সালমান শাহকে তো এ জীবনে আর পাবো না, তবে সহঅভিনেতা হিসেবে ইমরানও অসাধারণ।’
গানটি গাওয়ার পরিকল্পনা প্রসঙ্গে ইমরান বলেন, ‘২০১৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের আনোয়ার হোসেন ভাই এমন কয়েকটি গানের পরিকল্পনা করেন। ব্যস্ততার কারণে এতদিন করা হয়নি। সম্প্রতি এই গানটি আমি নির্বাচন করেছি। অডিওতে এটিই হবে আমার কভার করা প্রথম কোনও গান। আশা করি সবাই গানটি ভালোভাবে গ্রহণ করবেন।’
এ জীবনে যারে চেয়েছি:

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প