আসছে আরও একটি তুর্কি সিরিয়াল

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮

জান্নাতের একটি দৃশ্য তুরস্কের আলোচিত নির্মাণ ‘সুলতান সুলেমান’-এর পর দেশটির বেশ কিছু মেগা সিরিয়াল ‌এদেশে এসেছে। এবার এলো পারিবারিক গল্পের আরও একটি সিরিয়াল ‘জান্নাত’।

এর কাহিনি যেমন একটি নিখাদ পারিবারিক ও রোমান্টিক, তেমনি এটি বর্তমান সময়েরও গল্প। ‘জান্নাত’-এর কাহিনি আবর্তিত হয়েছে এক এতিম মেয়েকে ঘিরে।

দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন বড় একটি চাকরি পায়, ভাবে জীবনের দুঃখ বোধহয় এবার ফুরলো। তবে তা ঘটে না। অন্যরকম এক জটিলতা তৈরি হয়। তাকে ফেলে যাওয়া মা আবারও তার জীবনে ফিরে আসে। তবে মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই আবির্ভূত হয়। সঙ্গে যুক্ত হয় ভালোবাসার মানুষের সঙ্গে টানাপড়েন। ধারাবাহিকের শিল্পীরা
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জান্নাত’-এর পরিচালক সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’তে। নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সুরেজ ফিল্ম’।

আর শিগগিরই এটি বাংলায় প্রচার করবে এটিএন বাংলা। দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা যায়, এটি প্রচার হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায়।
‘জান্নাত’ বাংলাদেশে নিয়ে এসেছে ইউটিউব চ্যানেল ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। পুরো ডাবিং প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন ‘সুলতান সুলেমান’-খ্যাত দীপক সুমন। আর পরিবেশনা করছে ‘ভি থ্রি কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প