চীনে আমন্ত্রিত পূজা

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩

পূজা সেনগুপ্ত। ছবি- সংগৃহীত চীনের ডানহুয়াং শহরে আন্তর্জাতিক নৃত্য শিক্ষা সম্মেলনে আমন্ত্রণ পেলেন ঢাকার নাচের দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত।
সেখানে ‘প্রথাগত ও সৃজনশীল নৃত্য শিক্ষার পদ্ধতি’ শীর্ষক গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি।
সারাবিশ্বের স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে চীনের জাতীয় নৃত্য শিক্ষক পরিষদ। এ তালিকাতেই আছেন বাংলাদেশের পূজা। বাংলা সাহিত্যকে নাচে প্রয়োগ করে বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা তৈরির প্রয়াসের জন্য সম্মানজনক এই আয়োজনে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

চীন সরকারের ১৯তম জাতীয় সম্মেলনের ঘোষণার অংশ হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে আন্তর্জাতিক নৃত্য শিক্ষা সম্মেলন। যৌথভাবে এর আয়োজন করেছে বেইজিং ড্যান্স একাডেমি, ক্যাপিটাল নরমাল ইউনিভার্সিটি বেইজিং ও নর্থওয়েস্ট নরমাল ইউনিভার্সিটি। এ আয়োজন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
পূজা জানিয়েছেন, ‌আন্তর্জাতিক নৃত্য শিক্ষা সম্মেলনে অংশ নিতে আগামী ২৬ সেপ্টেম্বর চীনের ডানহুয়াং শহরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প