দুর্ঘটনার কারণে নাটক ইউটিউবে মুক্তি!

বিনোদন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০

সাজ্জাদ ও ফারিয়া ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ ফারিয়া শাহরিন ও ইরফান সাজ্জাদকে নিয়ে বছর খানেক আগে তৈরি হয়েছিল নাটক ‘বাকরখানি প্রেম’। সে সময়েই এটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার কথা ছিল।
তবে তা হয়নি। কারণ, পরিচালকের কম্পিউটারের হার্ডডিস্ক ক্র্যাশ হয়। আর এ জন্যই মুছে যায় নাটকের সব ফুটেজ। অবশেষে ফুটেজগুলো উদ্ধার করা গেছে।
এ প্রসঙ্গে নাটকের পরিচালক জীবন শাহাদাৎ বললেন, 'নাটকটি টেলিভিশনের জন্য নির্মিত হলেও ফুটেজ হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। পরে তা রিকোভারি করতে পারি। তাই শেষমেশ ইউটিউবে দর্শকদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।’
নাটকটি সরাসরি ইউটিউবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া।

নাটকটিতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন ও ইরফান। এর গল্পে দেখা যায়, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানির ওপর তথ্যচিত্র বানাতে বিদেশ থেকে দেশে আসেন প্রবাসী ফারিয়া। কাজ করতে গিয়ে পরিচয় হয় চারুকলা বিভাগের ছাত্র ও শৌখিন ফটোগ্রাফার শব্দ আহমেদের সঙ্গে। ফারিয়ার তথ্যচিত্রের কাজে সাহায্য করতে গিয়ে শব্দ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটাতে থাকেন। এর ফাঁকে চলতে থাকে বাখরখানি নামকরণের পেছনের গল্প।
এতে শব্দ আহমেদের চরিত্রে ইরফান সাজ্জাদ ও ফারিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। ইফফাত জাহানের গল্প ভাবনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প