ন্যানসির বাড়িতে স্যোশাল ক্লাব

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৮

ন্যানসি ও ক্লাবের সদস্যরা গান, কবিতা, আবৃত্তি আর নাটকের জমকালো আয়োজন দিয়ে উদ্বোধন হলো ‘হ্যাপি বন্ডিং’ নামের একটি ক্লাবের।   
এতে সরাসরি কোনও পদে না থাকলেও অন্যভাবে এর সঙ্গে আছেন সংগীতশিল্পী ন্যানসি। কারণ স্যোশাল এ ক্লাবটির জন্য বাসার একটি ফ্লোরের অংশ ছেড়ে দিয়েছেন তিনি। এর সভাপতি হিসেবে আছেন ন্যানসির স্বামী নাজিমুজ্জামান জায়েদ। সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিজন। আর ন্যানসি প্রধান অতিথি হিসেবে গতকাল (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহে এটির উদ্বোধন করেন।

এই সংগীতশিল্পী বললেন, ‘আমার এলকাবাসী এখানে একটি সামাজিক কাজে যুক্ত এমন এক ক্লাব করতে চায় জেনে আমি খুব খুশি হয়েছি। এরপর আমাদের বাসার (ময়মনসিংহ) ফ্লোরের একটি অংশও ছেড়ে দিয়েছি তাদের জন্য। এখান থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক কাজগুলো পরিচালনা করা হবে।’ ক্লাবের সভাপতি জায়েদসহ (মাঝে), সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিজন (বামে) ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান রাজন

এদিকে ন্যানসির স্বামী ও ক্লাবের সভাপতি জায়েদ জানান, ক্লাবটির মাধ্যমে জনহিতকর বিভিন্ন কাজের পাশাপাশি ক্যারাম, দাবা, ফুটবল, ক্রিকেট খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও চর্চা করা হবে। এর প্রধান লক্ষ্য, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা ও এলাকার উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প