নবাগতকে নিয়ে আসছেন মাহি

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১২:৩৪আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৬:৫৪

মাহি ও রোকন আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে মাহিয়া মাহির নতুন ছবি ‘পবিত্র ভালোবাসা’। এতে তার সঙ্গে থাকছেন নবাগত নায়ক রোকন। এ কে সোহেল পরিচালিত এ ছবির আরও দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস।
গল্পে দেখা যাবে, মায়াদেবী (মৌসুমী) হিন্দু সমাজের পঞ্চায়েত প্রধান। দিদার পাশা (ফেরদৌস) মুসলিম সমাজের পঞ্চায়েত প্রধান। দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু ধর্মীয় অনুশাসনের কারণে দুজনের ভালোবাসা বন্দি।
অপরদিকে মায়াদেবীর ছোট ভাই রাহুল (রোকন) ভালোবাসে দিদার পাশার ছোট বোন রোজীকে (মাহি)। তাদের প্রেম ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব-সংঘাতই এ ছবির কাহিনি।

পরিচালক এ কে সোহেল বলেন, ‘ছবিতে দেশের ৮টি মনোরম লোকেশন ব্যবহার করেছেন। আর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চরিত্রগুলোকে।’

নায়ক রোকন এর আগে দু-একটি ছবি করলেও ‘পবিত্র ভালোবাসা’ তার জন্য বড় ধরনের কাজ। মাহি ও রোকন

ছবিটি নির্মিত হয়েছে চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা এ কে সোহেল। সংগীতে আছেন ইমন সাহা। এতে আরও অভিনয় করেছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরা প্রমুখ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প