এনটিভিতে আজ, শনিবারের বিশেষ নাটক হিসেবে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘ছিলাম আছি থাকবো’।
মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। অভিনয় করেছেন- এফ এস নাঈম, জাকিয়া বারী মম, আশরাফুল আশীষ, সাদিয়া রুবায়েত প্রমুখ।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা তপু খান ধারণা দেন এভাবে, রাত্রি আর তুর্য ভালোবেসে বিয়ে করেছিলো। বিয়ের পর থেকেই নিজের কাজের জন্য স্ত্রীকে সময় দিতে পারেনা তুর্য। বিষয়টা ডিভোর্সের দিকে গড়ায়।
রাত্রীকে ডিভোর্সের কাজে সহযোগিতা করে বান্ধবী মিতু। ব্যারিস্টারের কাছে পরামর্শ করতে গিয়ে পড়ে আরেক বিপাকে। নতুন মোড় নিয়ে চলতে থাকে নাটকটির গল্প।



