‘ওয়াইএলপি’ চ্যাম্পিয়ন হলেন রুম্মন

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১৯:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৯:৪০

‘ওয়াইএলপি’ চ্যাম্পিয়ন হলেন রুম্মন ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি), সিজন-৫ চ্যাম্পিয়ন হয়েছেন আবদুল্লাহ আল রুম্মন। দ্বিতীয় হয়েছেন নাফিসা নওশিন আহমেদ এবং তৃতীয় হয়েছেন ফারহান আজিজ চৌধুরী।
চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে নাদিয়া শারমিন ও মারজানা মনিফা। তারা সবাই আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্য ও মালয়েশিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে যাবেন।
৬ অক্টোবর চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এ প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল মুক্তাদির, সহযোগী বিচারক তাসলিম আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কর্পোরেট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সম্পর্কে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা চাই দেশের মেধাবী ছেলে-মেয়েরা বিশ্বদরবারে তুলে ধরবে বাংলাদেশকে। তারা ফিরে এসে এ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
ধারণকৃত অনুষ্ঠানটি চ্যানেল আইতে শিগগিরই সম্প্রচার হবে বলে জানা গেছে। এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পাওয়ার্ড বাই ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লি.। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফারজানা ব্রাউনিয়া। প্রতিযোগিতাটি পরিচালনা করেন সেহাঙ্গল বিপ্লব, গোলাম হাবিব লিটু ও রেহানা সামদানী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর