ইমরানের সঙ্গে ভারতীয় নায়িকা

বিনোদন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ২০:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০০:২৫

ইমরান ও দর্শনা। ছবি- সংগৃহীত (3) ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বনিক। ছোট পর্দার মাধ্যমে অভিনয়ে নাম আর টলিউড সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন।
ইমরান ও দর্শনা। ছবি- সংগৃহীত (1)
শুধু তাই নয়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জি, অঞ্জন দত্তর মতো কলকাতার বাঘা বাঘা পরিচালকের সিনেমায় অভিনয় করে নিজের সহজাত বুঝিয়েছেন।
এবার এই নায়িকা আসছেন বাংলাদেশি শ্রোতা ও দর্শকের জন্য।
দেশের অন্যতম গায়ক ইমরানের গানে মডেল হয়েছেন তিনি। এ সংগীতশিল্পীর নতুন ভিডিও ‘মেঘের ডানায়’য় থাকছেন দর্শনা।
গানটির কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। সংগীতায়োজনে আছেন সৈয়দ নাফিস ও শুভ্র রাহা। দ্বৈত এ গানে ইমরানের সঙ্গে গেয়েছেন মধুবন্তী বাগচি।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই গানে প্রেমের চিরচেনা ও চিরসবুজ অনুভূতির ছোঁয়া পাবেন শ্রোতা ও দর্শকরা। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনও গানে মডেল হলেন তিনি। আশা করছি, গানটির ভিডিওটিও ভালো লাগবে সবার।’
‘মেঘের ডানায়’র ভিডিও পরিচালনায় সুশাভান দাস। এটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। আগামী ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ পাবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএসের ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প