নেপালে অভিনেতা রঞ্জনের আত্মগোপন!

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৫:৪৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৯:৩৫

নাটকের একটি দৃশ্য শান্তা, আরমান ও রুপা—তিনজন পেশায় স্পোর্টস সাংবাদিক। তারা নেপালে গেছেন সাফ গেমস কভার করতে। হঠাৎ শান্তা কোনও এক মার্কেটে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রঞ্জনকে দেখতে পান।
অথচ এই রঞ্জন অভিনয় ছেড়েছেন প্রায় দুই বছর হলো। অনেকটা আত্মগোপন করে আছেন। কোথায় আছেন, কী করছেন- সেটা ঢাকার মিডিয়ার কেউ জানেন না। তাই শান্তা বেশ নাছোড়বান্দা হয়ে গেলেন। জানতে চান কেন রঞ্জন অভিনয় থেকে দূরে? কেন তিনি নেপালে পড়ে আছেন?
কিন্তু কোনোভাবেই রঞ্জন ধরা দিচ্ছেন না। শান্তার কাছে স্বীকার করছেন না তিনি বাংলাদেশের অভিনেতা রঞ্জন!
একদিন শান্তা রঞ্জনের পিছু নিয়ে তার নেপালের বাসায় গিয়ে হাজির হন। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

এমন রহস্য গল্প নিয়ে নেপালে নির্মিত হলো নাটক ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’। এটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।
আরেকটি দৃশ্যে দুই সাংবাদিক চরিত্র নির্মাতা জানান, এতে অভিনেতা রঞ্জন চরিত্রে এফ.এস নাঈম আর সাংবাদিক শান্তা চরিত্রে দেখা যাবে নাবিলা ইসলামকে। এর অন্যান্য চরিত্রে আরও আছেন আজমেরী আশা, মনোজ প্রামাণিক, আসিফ নজরুল প্রমুখ।
কাল (১২ অক্টোবর) শুক্রবারের বিশেষ নাটক হিসেবে এটি প্রচার হবে রাত ৮টায় আরটিভিতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প