নতুন প্রজন্মের জন্য ফিরছে ‘রবিনহুড’

বিনোদন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ১৪:৪৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৪:৪৭

রবিনহুড ও তার দল জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড’-এর স্মৃতি এত সহজে ভুলে যাওয়ার কথা নয় দর্শকদের।
দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বাংলায় ডাবিং করা এই মার্কিন সিরিজে বুঁদ হয়েছিলেন ৯০ দশকের বেশিরভাগ টিভি দর্শক। বিশেষ করে তখনকার তরুণ প্রজন্মকে দারুণ আকৃষ্ট করেছিলো রবিনহুড।
এদিকে চলতি প্রজন্মের অনেক দর্শকেরই দেখার সুযোগ হয়নি অ্যাডভেঞ্চারভিত্তিক চমৎকার এই সিরিজটি। পুরনো দর্শকদের স্মৃতিকে আবার নতুন করে জাগাতে এবং নতুন প্রজন্মকে দেখার সুযোগ করে দিতে মাছরাঙা টেলিভিশন প্রচার করতে যাচ্ছে ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড’।
১৪ অক্টোবর থেকে সিরিজটির প্রচার শুরু হচ্ছে। দেখা যাবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায়। ১৩ অক্টোবর এক মেইল বার্তায় এমনটাই নিশ্চিত করেছেন মাছরাঙা কর্তৃপক্ষ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন