গাইলেন মোশাররফ করিম-জুঁই দম্পতি

বিনোদন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ১৫:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:০২

রেকর্ডিংয়ে মোশাররফ করিম ও জুঁই দম্পতি অভিনেতা মোশাররফ করিমের কণ্ঠে ভালোই সুর ওঠে। তার অভিনীত বেশিরভাগ নাটকে সেই প্রমাণ মিলেছে বহুবার, তবে সেটা খালি গলায়। এবার এই অভিনেতা আনুষ্ঠানিকভাবে কণ্ঠ দিলেন একটি ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে।
সহশিল্পী হিসেবে আরও গাইলেন তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই ও অভিনেতা আহসান হাবীব নাসিম। গানটি তৈরি হলো রওনক হাসান পরিচালিত প্রথম ধারাবাহিক ‘বিবাহ হবে’ নাটকের জন্য।
টম ক্রিয়েশনস প্রযোজিত এই ধারাবাহিকের জন্য গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির রেকর্ডিং হয় মগবাজারের একটি স্টুডিওতে।
রওনক হাসানের রচনা ও পরিচালনায় ‌‘বিবাহ হবে’ নাটকটির শুটিং শুরু হয় ১৮ সেপ্টেম্বর। টানা ১১দিন শুটিং শেষে এখন চলছে সম্পাদনার কাজ।
রেকর্ডিং শেষে পরিচালকের সেলফিতে তিন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হুমায়ূন নির্মাতা বললেন, ‘টানা ১১ দিন প্রথম অংশের শুটিং শেষে সম্পাদনার পাশাপাশি এর শীর্ষ সংগীতের কাজটিও শেষ করলাম। গানটি দারুণ হয়েছে। আমি মুগ্ধ। গানটির সঙ্গে জড়িত সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব ঠিক থাকলে শিগগিরই নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।’
‘বিবাহ হবে’ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বড়দা মিঠু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু, জয়রাজ, ইন্তেখাব দিনার, নমিরা, তারিক স্বপন, নাদিয়া, সুজাত শিমুলসহ অনেকে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প