আবারও পুলিশের কাছে গেলেন তনুশ্রী

বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ১৩:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:১৬

তনুশ্রী ও নানা পটেকার.

যৌন হয়রানির অভিযোগের জের ধরে আবারও পুলিশের শরণাপন্ন হলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। মুম্বাইয়ের ওড়িয়ারা থানায় অভিনেতা নানা পাটেকারকে তিন ধরনের পরীক্ষা করার দাবি লিখিতভাবে জানান তিনি।

এগুলোর মধ্যে আছে- নাকো বিশ্লেষণ, মস্তিষ্কের ম্যাপিং ও মিথ্যা ডিটেক্ট পরীক্ষা। নানা পাটেকার ছাড়াও কোরিওগ্রাফার গণেশ আচার্য, প্রযোজক সামি, কোরিওগ্রাফার ও পরিচালক রাকেশ সারংয়েরও একই পরীক্ষা করার কথা বলেন এই অভিনেত্রী।

তবে এর মাত্র তিন দিন আগেই একই থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।

২০০৮ সালে নানা পাটেকারের মাধ্যমে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে অভিযোগ তনুশ্রীর। তখন ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিং করছিলেন তারা।

জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী অকপটে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম অভিনেতা নানা পাটেকার।
তনুশ্রীর অভিযোগ, নানা পাটেকার তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিলেন। এরপর সামনে নিয়ে নৃত্য পরিচালককে সরিয়ে তাকে দেখাচ্ছিলেন কীভাবে নাচতে হয়। এমনকি তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। যদিও চুক্তি অনুযায়ী সেটি ছিল ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর একক গানের দৃশ্য।

তবে তনুশ্রীকে যৌন হয়রানি করার অভিযোগটি মিথ্যা বলে জানান নানা পাটেকার। এ কারণেই থানায় গিয়ে এই তিনটি পরীক্ষা করার দাবি জানিয়েছেন 'আশিক বানায়া আপনে’-খ্যাত এ নায়িকা।

অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগের পর একে একে বেরিয়ে আসছে বলিউডে যৌন হয়রানির নানা ঘটনা। যার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড তারকারাও।

তনুশ্রী দত্তের পর কঙ্গনা রনৌতও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে বোমা ফাটিয়েছেন। ‘কুইন’ ছবির পরিচালক বিকাশ বলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। অভিযোগ এসেছে প্রযোজক সাজিদ খান, বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও। তবে অমিতাভের বিষয়টি কেউ সরাসরি বলেনি। হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবনানি জানান, তাকে কয়েকটি মেয়ে অমিতাভের বিরুদ্ধে এমন কাজের কথা বলেছেন।

অন্যদিকে একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে বলিউড প্রডিউসার গিল্ড। ১০ অক্টোবর মুম্বাইতে নিজেদের করণীয় ঠিক করতে জরুরি আলোচনায় বসে সংগঠনটি, যেখানে স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে যোগ দেন আমির খানও।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প