ইমরান-দর্শনার নজরকাড়া সিনেমাটোগ্রাফি

বিনোদন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ২০:৫৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৩:৫৬

গানটির একটি দৃশ্যে ইমরান ও দর্শনা মাত্রই (২৩ অক্টোবর সন্ধ্যা) অন্তর্জালে মুক্তি পেয়েছে ইমরান মাহমুদুলের গান-ভিডিও ‘মেঘের ডানায়’। ভিডিওতে ইমরানকে সঙ্গ দিয়েছেন ভারতীয় নায়িকা দর্শনা। ইউটিউবে প্রকাশের পরপরই গানটির সিনেমাটোগ্রাফি ও সেট নিয়ে প্রশংসায় ভাসছে কমেন্টের ঘর।
সমুদ্রসৈকতে দৃষ্টিনন্দন কিছু সেট তৈরি করে এটি ধারণ করা হয়েছে। যেখানে বালুকাবেলায় পড়ে থাকা টিভি অথবা রঙিন গাছ, বিকল গাড়ি- আলাদা সৌন্দর্য তৈরি করেছে।
এছাড়াও মন্তব্যের ঘরে রয়েছে গানটির কথা-সুর ও ইমরানের গায়কী নিয়ে প্রশংসা বাক্য।
‘মেঘের ডানা’র কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। সংগীতায়োজনে আছেন সৈয়দ নাফিস ও শুভ্র রাহা। দ্বৈত এ গানে ইমরানের সঙ্গে গেয়েছেন ভারতের মধুবন্তী বাগচি। ভিডিও পরিচালনা করেছেন সুশভন দাস।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই গানে প্রেমের চিরচেনা ও চিরসবুজ অনুভূতির ছোঁয়া পাবেন শ্রোতা ও দর্শকরা। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনও গানে মডেল হলেন তিনি। আশা করছি, গানটির ভিডিওটিও ভালো লাগবে সবার।’
দর্শনা ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ। কাজ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জি, অঞ্জন দত্তর মতো কলকাতার বাঘা বাঘা পরিচালকের সিনেমাতেও।  
এদিকে, ইউটিউবে গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। পাশাপাশি শোনা যাচ্ছে জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
ভিডিওটি:

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প